ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হজ ব্যবস্থাপনা হবে ত্রুটি ও হয়রানিমুক্ত: ধর্মমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, আগামী হজ ব্যবস্থাপনা হবে ত্রু ও হয়রানিমুক্ত। এজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দফতর ও সংস্থার সমন্বয়ে উন্নত হজ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। হজযাত্রী পরিবহন, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া এবং খাবার নিশ্চিত করার জন্য নেয়া হবে সব প্রস্ততি।

বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ২০১৭ সালের হজ ব্যবস্থাপনার অভিজ্ঞতা মূল্যায়ন ও করণীয় নির্ধারণ বিষয়ে দিনব্যাপী ‘হজ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা-২০১৭’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুসারে আমরা হজ ব্যবস্থাপনার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতাকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আগামী হজে যে কোনো মূল্যে হজযাত্রীদের নিরাপদ পরিবহন নিশ্চিত করা হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হজ হারুন এমপি, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক।

কর্মশালায় গত হজে সৌদি আরবে এবং বাংলাদেশ প্রান্তে হজ ব্যবস্থাপনায় উদ্ভুত সমস্যা নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, দফতর, সংস্থা, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ও আটাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশেষ আমন্ত্রণে কাউন্সেলর হজ (জেদ্দা) মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হজ ব্যবস্থাপনা হবে ত্রুটি ও হয়রানিমুক্ত: ধর্মমন্ত্রী

আপডেট সময় ১১:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭