ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানুষকে জাগিয়ে ক্যারিশমা দেখাচ্ছেন দেশনেত্রী: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনসায়াহ্নে এসেও দেশের মানুষকে জাগিয়ে তুলে ক্যারিশমা দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ বিডি হলে জেলা মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। হাজার হাজার মানুষকে খুন-গুম করেছে। তাদের সন্তানেরা এখনো তাদের বাবার ফিরে আসার আশায় পথ চেয়ে থাকে।

আমাদের মা-বোনদের তথা মানুষের কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখা যায় নারী লাঞ্ছনা ও নির্যাতনের খবর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মানুষের অধিকার ও নিরাপত্তার জন্য সংগ্রাম করে যাচ্ছেন বলে জানান মির্জা ফকরুল।

বিএনপির মহাসচিব বলেন বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবনসায়াহ্নে এসেও তার নিজের কথা ও সন্তানের কথা ভাবছেন না। তিনি পরিবারের কথা ভাবছেন না। এই দেশকে মুক্ত করার জন্য এবং মানুষের অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য তিনি সংগ্রাম করে চলেছেন। এখানেই আমাদের দেশনেত্রীর কারিশমা।’

খালেদা জিয়া মানুষকে জাগিয়ে তুলতে পারেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর সংগ্রাম করে তিনি (খালেদা) নব্বইয়ের গণ-আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আবার তিনি এক-এগারোর ফখরুদ্দিন-মইনুদ্দিনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন কারাগারে বসে। এখন আবার নয় বছর ধরে বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন।’

ফোরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা সভানেত্রী আফরোজা আব্বাস, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদিকা হেলেন জেরিন খান প্রমুখ।

পরে ফোরাতুন নাহার প্যারিসকে সভাপতি ও শিরিন আকতারকে সাধারণ সম্পাদক করে জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মানুষকে জাগিয়ে ক্যারিশমা দেখাচ্ছেন দেশনেত্রী: ফখরুল

আপডেট সময় ০৫:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭