ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যাকবুকে নিজস্ব প্রসেসর আনছে অ্যাপল

আকাশ আইসিটি ডেস্ক:

ম্যাক কম্পিউটার সিরিজে নিজস্ব প্রসেসর ব্যবহার করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এর আগে নতুন ম্যাকবুকের টাচবারে নিজস্ব প্রসেসর যুক্ত করেছিল কোম্পানিটি।

এরই ধারাবাহিকতায় এবছরের শেষে আসা আইম্যাক প্রোতে অ্যাপল এ১০ ফিউশন প্রসেসর যুক্ত করছে অ্যাপল।

তবে মূল কাজের জন্য ইন্টেল প্রসেসরই থাকছে। দ্বিতীয় প্রসেসরটি ঠিক কি কাজের জন্য ব্যবহার হবে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ম্যাকওএসের সিস্টেম প্রসেস, বুটিং ও সিরি চালাতে তা ব্যবহৃত হবে।

মূল প্রসেসরের ওপর চাপ না ফেলে সিরি, সিস্টেম প্রসেস বা এআই চালনার জন্য এ১০ ব্যবহার হওয়া অস্বাভাবিক নয়। তবে এ১০ ফিউশন ম্যাকে ব্যবহার করার পেছনে আরও দুটি বড় কারণ থাকতে পারে। কারণ দুটি হলো ম্যাকওএস এর মাঝে সিকিউরবুট ও এনক্রিপশন বাধ্যতামূলক করা, যার ফলে হ্যাকিন্টশ তৈরি অসম্ভব হয়ে পড়বে এবং সরাসরি ম্যাকেই আইওএস অ্যাপ সরাসরি চালিয়ে পরীক্ষা করা, ইমুলেটরের মাধ্যমে নয়।

অ্যাপলের তৈরি প্রসেসরগুলো এর মাঝেই অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, সামনের দিনগুলোতে ইন্টেল প্রসেসর পুরোপুরি বাদ দিয়ে ম্যাক তৈরিও অ্যাপলের পক্ষে অসম্ভব নয়। পারফরমেন্সের জন্য এর আগেও তারা পাওয়ারপিসি প্রসেসর বাদ দিয়ে ইন্টেল প্রসেসর ব্যবহার করা শুরু করেছিল, ভবিষ্যতে ইন্টেলকেও বাদ দিয়ে তারা নিজস্ব প্রসেসর ব্যবহার করতেই পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ম্যাকবুকে নিজস্ব প্রসেসর আনছে অ্যাপল

আপডেট সময় ০৬:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭