ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপারেশন টেবিলে রোগী রেখে ঝগড়ায় চিকিৎসকরা, ভিডিও সহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের রাজস্থানের একটি হাসপাতালে অস্ত্রোপচারের টেবিলে রোগীকে রেখে দুই চিকিৎসকের ঝগড়ার ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোগী ফেলে চিকিৎসকদের এই ঝগড়া দেখে মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর যোধপুরের উমেদ হাসপাতালের ওই দুই চিকিৎসককে দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

এক প্রসূতির সন্তান জন্মদানের জন্য ওই অস্ত্রোপচার হচ্ছিল। শিশুটির মৃত্যুর খবর রটলেও তা নাকচ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতক সুস্থ আছে। ভিডিওটি কীভাবে এলো, তা জানা না গেলেও হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, নিজেদের কেউই ওই ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রঞ্জনা দেশাই বলেন, অস্ত্রোপচার কক্ষে ঝগড়ায় লিপ্ত ওই দুই চিকিৎসক ডা. অশোক ননীভাল ও ডা. মথুরা লাল তাককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাদের এখনও বরখাস্ত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে হাসপাতাল তত্ত্বাবধায়ক জানান। ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে হাসপাতালটি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে রাজস্থান হাই কোর্ট।

শিশুটির মৃত্যুর খবর নাকচ করে রঞ্জনা দেশাই বলেন, একই সময়ে আরেকটি অস্ত্রোপচার হয়েছিল। ওই শিশুটি মারা যায়। অনেকে দুটি ঘটনা গুলিয়ে ফেলেছেন। যে ঘটনার কথা বলা হচ্ছে, সেই শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর সুস্থ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অপারেশন টেবিলে রোগী রেখে ঝগড়ায় চিকিৎসকরা, ভিডিও সহ

আপডেট সময় ০৩:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭