ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুন্দরবন থেকে মুক্তিপনের দাবিতে ৬ জেলেকে অপহরণ

অাকাশ জাতীয় ডেস্ক:

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুড়ঝুলি খাল থেকে ৬ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করেছে নবাগত বনদস্যু মুন্না বাহিনীর সদস্যরা। সোমবার শ্যামনগর উপজেলাধীন সুন্দরবনের বাদুড়ঝুলি খাল থেকে জন প্রতি ২০ হাজার টাকা মুক্তিপন দাবিতে তাদের অপহরন করা হয়।

অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের সিদ্দিক গাজীর ছেলে মাসুম বিল্লাহ (৩২), একই গ্রামের আজিজুল গাজীর ছেলে আল মামুন (২৮), করিম সরদারের ছেলে জামাল সরদার (৩৮), রফি খাঁর ছেলে এশার আলী (৪৩), নজিব মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (৩৫) ও কওসার গাজীর ছেলে কালাম গাজী (২২)।

অপহৃত জেলেদের বরাত দিয়ে ৯ নং সোরা গ্রামের আজিজুল গাজী ও আল আমিন জানান, গত ৩ দিন আগে বুড়িগোয়ালীনি ফরেষ্ট ষ্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনের বাদুড়ঝুলি খাল এলাকায় কাঁকড়া ধরতে যান। সোমবার ভোরে নবাগত বনদস্যু মুন্না বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে উক্ত ৬ জেলেকে জন প্রতি ২০ হাজার টাকা মুক্তিপনের দাবীতে অপহরন করে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোলীনি ষ্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান, জেলে অপহরনের বিষয়টি শুনেছি কিন্তু এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ আমাদের কাছে দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুন্দরবন থেকে মুক্তিপনের দাবিতে ৬ জেলেকে অপহরণ

আপডেট সময় ১১:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭