ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে বাসের ধাক্কায় কিশোর নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জনি (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি উপজেলার নওপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। সে ধোপাপাড়া বাজারের একটি ওয়ার্কসপে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত জনি রাস্তার বাম পাশ দিয়ে হাটতে হাটতে ধোপাপাড়া বাজারের দিকে যাচ্ছিলো। তাহেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সাব্বির পরিবহন জনিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে জনি ছিটকে দূরে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

জনির পরিবার সূত্রে জানা গেছে, জনি ধোপাপাড়া বাজারের একটি ওয়ার্কসপে কাজ করতো। সকালে নাস্তা করে সে কাজে যাচ্ছিলো। রাস্তায় উঠতেই তার মৃত্যুর কথা শুনতে পায় পরিবার। জনির মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমেছে। সন্তানের মৃত্যুতে বাকরুদ্ধ জনির বাবা-মা। কাঁদতে কাঁদতে অনবরত জ্ঞান হারাচ্ছেন তারা।

এ ব্যপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে বাসের ধাক্কায় কিশোর নিহত

আপডেট সময় ০৯:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭