ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের তৃতীয় সেরা ওপেনার টাইগার তামিম

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তামিম ইকবাল। চলমান বছরে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে তামিম। একদিনের ক্রিকেটে এখন তার ব্যাটিং গড় ৬৯.২২। যেটা তার ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য। ১১ ম্যাচের দশ ইনিংসে তামিমের রান সংখ্যা ৬২৩। রয়েছে ২টি শতক আর চারটি অর্ধশতক।

বর্তমানে তামিম বিশ্বের তৃতীয় সেরা ওপেনার। গত দুই বছর ঝকঝকে পারফরম্যান্সের সুবাদে সর্বাধিক রান সংগ্রাহক ওপেনারদের মধ্যে তামিম আছেন তিন নম্বরে। এই টাইগার ওপেনারের উপরে আছেন নিউজিল্যান্ড তারকা মার্টিন গাপটিল এবং অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

দুই বছরে তামিম খেলেছেন ২৪টি ওয়ানডে ইনিংস। ৫৬.৬৬ গড়ে ১১৯০ রান করেছেন তিনি। তার ঠিক উপরে থাকা মার্টিন গাপটিল ৩৪ ইনিংসে ৫৬.৮৯ গড়ে সংগ্রহ করেছেন ১৬৫০ রান। তালিকায় সবার উপরে থাকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নার গত দুই বছরে ৩১ ইনিংসে ৬৫.৪৮ গড়ে করেছেন ১৮৯৯ রান।

তামিমের উল্লেখযোগ্য রেকর্ড:

বাংলদেশ দলে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ডের জন্ম দিচ্ছেন তামিম ইকবাল। ২০১৫ সালে তামিম ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চার হাজারি ক্লাবে নাম লেখান। মুশফিকুর রহিমের পর তামিম ইকবাল বাংলাদেশের ২য় ক্রিকেটার হিসাবে টেস্টে দ্বিশতক করেন।

এছাড়া ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশির মধ্যে শতকের দেখা পান তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়েন হাজার রানের মাইলফলক। ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক রানের মালিক তামিম টি-টোয়েন্টিতে আছেন দ্বিতীয় স্থানে।

কাগজে-কলমে তামিম

ম্যাচ রান সর্বোচ্চ গড় শতক অর্ধশতক
টেস্ট ৪৯ ৩৬৭৭ ২০৬ ৩৯.৫৩ ৮ ২২
ওয়ানডে ১৭৩ ৫৭৪৩ ১৫৪ ৩৪.৩৮ ৯ ৩৮
টি-টোয়েন্টি ৫৬ ১২০২ ১০৩ ২৩.৫৬ ১ ৪

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বের তৃতীয় সেরা ওপেনার টাইগার তামিম

আপডেট সময় ১২:২৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭