ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারীর প্রতি সহিংসতার সব অভিযোগ লিপিবদ্ধ হয় না: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারীর প্রতি সহিংসতার সব অভিযোগ লিপিবদ্ধ হয় না। সামাজিক মর্যাদাসহ নানা কারণে এই অবদমন রুখতে গণমাধ্যমকে আরো এগিয়ে আসতে হবে। সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইউএসএইড-ডিএফআইডি’র সহায়তা পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম ও আমাদের দায়বদ্ধতা’ সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।

‘নারীর প্রতি সহিংসতার সব অভিযোগ লিপিবদ্ধ হয় না, বিধায় এবিষয়ে স্পষ্ট ভাষণ অত্যন্ত জরুরি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে নারীর অংশগ্রহণ বেড়েছে। প্রত্যেক গণমাধ্যম কার্যালয়ে নিরাপদ অভিযোগ বাক্স রাখার বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘নারীর প্রতি শারীরিক, মানসিক, আর্থিক ও যৌন নির্যাতনরোধে ব্যাপক সচেতনতা তৈরি করতে পারে গণমাধ্যমই। সেইসঙ্গে সকল রাজনৈতিক দলের সভাগুলোতেও এবিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন।’ এসময় বাল্যবিবাহসহ নারী অধিকার ক্ষুন্নকারী সকল প্রথার বিরুদ্ধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও গণমাধ্যমকে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নারীর প্রতি সহিংসতার সব অভিযোগ লিপিবদ্ধ হয় না: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭