ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এবার গাজীপুর ও রংপুর পাচ্ছে মহানগর পুলিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন-২০১৭’ এবং ‘রংপুর মহানগরী পুলিশ আইন-২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সিটি করপোরেশন এলাকায় জন্য গতানুগতিক আইনের মতই হবে এসব আইন। “খসড়া আইনের বেশ কয়েকটি ধারায় পুলিশ কোন কোন অপরাধের জন্য কী দণ্ড দিতে পারবে-তা বিস্তারিতভাবে বলা রয়েছে।”

শফিউল বলেন, কোনো ব্যক্তি উল্টোপথে গাড়ি চালালে, অননুমোদিত স্থানে গাড়ি রাখলে এবং অযথা যানবাহন দাঁড় করিয়ে জনগণের যাতায়াতে বিঘ্ন ঘটালে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া যাবে। এছাড়াও ফুটপাতে গাড়ি চালালে বা গাড়ি রাখলে এক থেকে দুই হাজার টাকা জরিমানা হবে।

তিনি আরো বলেন, “কেউ রাস্তা বা হাটবাজার, মেলা বা শপিংমলসহ সর্ব সাধারণের ব্যবহার্য কোনো স্থানে অথবা গৃহ অভ্যন্তরে বা ঘরের বাইরে কোনো নারীকে দেখিয়ে বা দেখানোর উদ্দেশ্যে নিজের অঙ্গ-প্রত্যঙ্গ প্রদর্শন করলে অথবা ইচ্ছাকৃতভাবে কোনো নারীর পথরোধ করলে বা তার শরীরের কোনো স্থান স্পর্শ করলে বা অশালীন বাক্য বা শব্দ বা মন্তব্য বা অঙ্গভঙ্গি করে তাকে উত্ত্যক্ত করলে এক বছরের কারদণ্ড, কমপক্ষে পাঁচ হাজার টাকা জরিমানা বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করা যাবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার গাজীপুর ও রংপুর পাচ্ছে মহানগর পুলিশ

আপডেট সময় ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭