ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর এএসওসিআইও-২০১৭ অ্যাওয়ার্ড গ্রহণ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তাঁর কাছে এ পুরস্কার হস্তান্তর করেন।

গত ১৮ সেপ্টেম্বর মালয়েশিয়ায় এশিয়ান-ওসেনিয়ান কমপিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (এএসওসিআইও) কর্তৃক গ্রামীণ জনগোষ্ঠীর কাছে বহুমাত্রিক ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ডাক বিভাগকে এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কারটি ‘এএসওসিআইও-এর চেয়ারম্যানের কাছ থেকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গ্রহণ করেন।

১৯৮৩ সালে এশিয়া ও ওসেনিয়া অঞ্চলের ২৪টি দেশের ন্যাশনাল আইসিটি এসোসিয়েশনস-এর সমন্বয়ে ‘এএসওসিআইও গঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিবছর ৪টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

তারানা হালিমের কাছ থেকে প্রধানমন্ত্রী এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফেসিলেশন এন্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি)-এর রৌপ্যপদক এবং দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিসেস এলায়েন্স (ডব্লিউআইটিএসএ) মেরিট এ্যাওয়ার্ডও গ্রহণ করেন।

গত ১২ সেপ্টেম্বর তাইওয়ানে অনুষ্ঠিত ইএশিয়া অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফেসিলেশন এন্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি) কর্তৃক বাংলাদেশ ডাক বিভাগকে ই-কমার্স সেবা সংশ্লিষ্ট পোস্টাল ক্যাশ কার্ড : ব্যাংকিং ফর আন-ব্যাংকড পিপল-এর জন্য রানার্স-আপ হিসেবে সিলভার এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটি প্রতিবছর ইনিসিয়েটিভস ফর ব্রিডজিং ডিজিটাল ডিভাইড-এ অসামান্য অবদানের জন্য ইএশিয়া এ্যাওয়ার্ড প্রদান করে আসছে।

একই দিন তাইওয়ানে দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিসেস এলায়েন্স (ডব্লিউআইটিএসএ) কর্তৃক বাংলাদেশ ডাক বিভাগকে ৯৮৮৬টি ডাকঘরের মধ্যে ৮৫০০টি ডাকঘরকে পোস্ট ই-সেন্টারে রূপান্তরের জন্য ডিজিটাল অপর্সুনিটি ক্যাটাগরিতে ডব্লিউআইটিএসএ মেরিট এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ডব্লিউআইটিএসএ বর্তমান বিশ্বের আইসিটি ইন্ডাস্ট্রিগুলোর একটি নেতৃস্থানীয় সংগঠন। ৮০টি দেশ এর সদস্য। পৃথিবীর মোট আইসিটি মার্কেটের প্রায় ৯০ শতাংশ ওই প্রতিষ্ঠানের সদস্য দেশগুলো প্রতিনিধিত্ব করে। প্রতিষ্ঠানটি প্রতিবছর ৮টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রধানমন্ত্রীর এএসওসিআইও-২০১৭ অ্যাওয়ার্ড গ্রহণ

আপডেট সময় ০৩:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭