ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

খেলোয়াড়কে ধর্ষণ করলো কোচ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

এবার ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় স্তরের কবাডি খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কোচের বিরুদ্ধে। গত ৯ জুলাই জুনিয়র খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগে কোচ নরেশ দায়িরাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

জানা গেছে, দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে অনুশীলন করছিল নাবালিকা কবাডি খেলোয়াড়। পুলিশকে সে জানায়, অনুশীলনের সময় আচমকাই কোচ নরেশ দাহিয়া তার দিকে এগিয়ে আসেন। তাকে নিজের গাড়িতে বসতে জোর করেন। বলেন, গাড়িতে যেতে যেতে তাকে ডায়েটিংয়ের কিছু টিপস দেবেন। গুরুর কথা ফেলতে পারেনি শিষ্যা।

গাড়িতে উঠে বসে। গাড়ি কিছুদূর যাওযার পর নাবালিকার কাঁধে জোরে ঘুষি মারে। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে তরুণী। জ্ঞান ফিরতে তরুণী দেখে একটি ফ্ল্যাটের ঘরে শুয়ে আছে সে। তারপর সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করে কোচ। পুলিশের কাছে দেওয়া বয়ানে এমনটাই জানিয়েছে জুনিয়র খেলোয়াড়। পরের দিন তরুণীকে রাস্তায় ফেলে চলে যান কোচ। এমনকী ধর্ষণের ঘটনা কাউকে জানালে তাকে খুনের হুমকিও দেন অভিযুক্ত কোচ।

মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণ প্রমাণিত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও ট্রমার মধ্যে রয়েছে সে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় (POCSO) তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

খেলোয়াড়কে ধর্ষণ করলো কোচ

আপডেট সময় ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭