ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী ফুটবল সংস্কৃতির বন্ধনে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা একসঙ্গে এগোতে চায় : মোহাম্মদ হাতেম কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীনের তিন প্রস্তাব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা সঙ্কট সমাধানে তিন স্তরের একটি পরিকল্পনা প্রস্তাব করেছে চীন। প্রস্তাবের প্রথমটিতে মিয়ানমারের রাখাইন প্রদেশে অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে; যাতে শরণার্থীরা বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারেন। সোমবার মিয়ানমারের রাজধানী নেইপিদোতে এশিয়া-ইউরোপের বিভিন্ন দেশের জোট আসেমের বৈঠক শুরুর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাব দিয়েছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইনে দেশটির সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ ৬ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছে। রোহিঙ্গাদের ভোগান্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে তীব্র সমালোচনা শুরু হয়েছে মিয়ানমারের।

এশিয়া-ইউরোপ বা আসেমের পররাষ্ট্র মন্ত্রীদের এই বৈঠক সোমবার নেইপিদোতে শুরু হচ্ছে। নেইপিদোতে আসেমের শুরু হওয়া গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক কূটনৈতিক এই বৈঠক প্রতি দুই বছরে একবার অনুষ্ঠিত হয়। বৈঠকে এশিয়া এবং ইউরোপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাখাইনের সাম্প্রতিক সঙ্কট শুরুর আগে মিয়ানমারে এই বৈঠকের ভেন্যু নির্ধারণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে নিয়ে কোহলির সেই সতর্কবার্তা উপেক্ষা করে ফের একই ভুল করছে ফুটবল বিশ্ব!

রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীনের তিন প্রস্তাব

আপডেট সময় ০২:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭