ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ ইরানের স্কুলে প্রাণঘাতী হামলা ‘যুদ্ধের ভুল’ : ট্রাম্প মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কৈখালিতে আওয়ামী লীগের এক নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার শোভনালী ইউনিয়নের কৈখালি গ্রামের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়িবাঁধের পাশ থেকে ওই আওয়ামী লীগ নেতার মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়।

নিহত আওয়ামী লীগ নেতার নাম সলেমান গাজী (৪০)। তিনি শোভনালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় শোভনালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক মোনায়েম হোসেন জানান, রোববার রাতে সলেমান গাজী তাঁর ভাগ্নে আবু সালেক ও চাচাতো ভাই আবদুর রশীদের সঙ্গে পার্শ্ববর্তী একটি দোকানে ক্যারাম খেলেন। রাত ৯টার দিকে তাঁরা বাড়ি ফিরে আসেন। এ সময় তাঁর কাছে একটি টেলিফোন আসে। ফোন পেয়ে সলেমান গাজী আবারও বাড়ি থেকে বেরিয়ে যান। আজ সকালে বেড়িবাঁধের ধারে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়।

ইউপি সদস্য ফারুক হোসেন জানান, সলেমান গাজী স্থানীয় ভূমিহীনদের একটি অংশের নেতৃত্ব দিতেন। প্রতিপক্ষ ভূমিহীন নেতা ওহাব পেয়াদার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল তাঁর। এর জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন ফারুক হোসেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, ধর থেকে বিচ্ছিন্ন অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে সিগারেটের প্যাকেট ও একটি গ্যাস লাইটার ছিল।

ওসি আরো জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা

আপডেট সময় ১১:৪৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭