ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাটোরে মা এবং নিজ ছেলেকে গলা কেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরে নেশাগ্রস্ত ছেলের হাতে খুন হয়েছেন মা এবং নিজ ছেলে। রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে ঘাতক শাহ আলম তার মা বিলকিস বেগম (৫০) ও নিজের ছেলে আলীফ হোসেনকে (৮) ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। একইভাবে ঘাতক শাহ আলম তার বাবাকেও অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার দস্তানাবাদ গ্রামের ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক শাহ আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসীরা। নিহত বিলকিস বেগম দস্তানাবাদ গ্রামের ফকিরপাড়া এলাকার শাহাদৎ হোসেনের স্ত্রী এবং ঘাতক শাহ আলমের ছেলে আলীফ হোসেন (৮)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান আকন্দ জানান, বাড়ির জায়গা নিয়ে ঘাতক শাহ আলমের সঙ্গে তার মা বিলকিস বেগমের বিরোধ চলে আসছিল। পরে এ নিয়ে মামলা হলে মামলায় রায় পায় ঘাতকের মা বিলকিস বেগম। পরে ওই বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় ঘাতক শাহ আলম তার পেয়ারা বাগান থেকে বাড়িতে যায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে শাহ আলম তার মা বিলকিস বেগমকে কুপিয়ে জখম করে।

পরে শাহ আলমের আট বছরের ছেলে ও বাবা শাহাদৎ হোসেন বাধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে। পরে শাহ আলমের ছেলেও মারা যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে শাহ আলমের বাবাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা ঘাতক শাহ আলমকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, নেশাগ্রস্ত শাহ আলম ইয়াবা আসক্তিতে ছিল। পারবারিক বিরোধকে কেন্দ্র করে এই নৃংশংস হত্যাকা- চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাটোরে মা এবং নিজ ছেলেকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১০:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭