ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চৌগাছায় বাল্য বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রী অপহরণ

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের চৌগাছায় বাল্য বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঋতুবর্না (১৪) নামে এক স্কুল ছাত্রী অপহৃত হয়েছে। রোববার সকালে চৌগাছা উপজেলার জগন্নাথপুর দক্ষিণপাড়া গ্রামের বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য বের হলে তাকে অপহরণ করা হয় বলে পরিবারের অভিযোগ। অপহৃত ঋতুবর্ণা ওই গ্রামের বনি ইয়ামিনের মেয়ে ও মুক্তিনগর শহীদ স্মরণি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

অপহৃত ঋতুর মায়ের অভিযোগ ‘বেশ কিছুদিন ধরে তার মেয়েকে স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করত পার্শ্ববর্তী জাহাঙ্গীরপুর গ্রামের ইয়াকুবের ছেলে নাজিম।এক পর্যায়ে বিয়ের প্রস্তাবও পাঠায় নাজিম। কিন্তু নাবালিকা মেয়ের বিয়েতে রাজি হইনি।

এতে ক্ষিপ্ত হয়ে রোববার সকালে বাড়ি থেকে স্কুলে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয় মেয়েটি। বাড়ির সামনে থেকে নাজিম ও তার সহোদর জহুরুল ও অজ্ঞাত ২/৩জনসহ ঋতুবর্ণাকে তুলে নিয়ে যায়। মেয়ের সন্ধান না পেয়ে নাজিম ও তার সহোদর জহুরুল, পিতা ইয়াকুব ও চাচা ইয়াসিন আলীর নাম উল্লেখসহ চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক শাহাজান আলী বলেন, ‘মেয়েটি আমার স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নেয় নি।’ চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভিন বলেন, ‘মেয়েটির মা আমাকে ফোন করেছিলেন। আমি তাকে থানায় অভিযোগ করতে বলেছি।’

চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চৌগাছায় বাল্য বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রী অপহরণ

আপডেট সময় ১০:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭