ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

যশোরে হাসপাতালে রোগীর স্বজনের ওপর বোমা হামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওয়ার্ডের মধ্যে প্রতিপক্ষ রোগীর স্বজনের ওপর হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে হামলার এ ঘটনায় বাবু (৩০) নামে একজন রক্তাক্ত জখম হয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য মতে, শনিবার বিকেল ৪টার দিকে শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আল-আমিন ও সজল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সজল ও তার মা জাহেদা বেগম এবং প্রতিপক্ষের আল-আমিন আহত হয়। আহতদের সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়।

এরপরই হাসপাতালের জরুরি বিভাগে আল-আমিনের আত্মীয় বাবুকে একা পেয়ে ধাওয়া করে প্রতিপক্ষ সজলের লোকজন। বাবুকে ধাওয়া করলে হাসপাতালের দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডে রোগীর বেডের নিচে গিয়ে পালায়। সেখানেই মারপিট করা হয় বাবুকে। এরপর হামলাকারীরা দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করে।

মহিলা ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স তৃপ্তি লতা গোস্বামী জানান, ৪-৫ জন যুবক বাবু নামে একজনকে ধাওয়া করলে সে এই ওয়ার্ডের রোগীর বেডের নিচে লুকানোর চেষ্টা করে। কিন্তু রোগীর বেডের নিচেই তার ওপর হামলা করে ওই যুবকরা। এ সময় রোগী, স্বজন ও নার্সদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, ওয়ার্ডে রোগীর বেডের নিচে হামলা নজিরবিহীন। এভাবে দায়িত্ব পালন করা নার্সদের জন্য কঠিন।

যশোর কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানান, হাসপাতালের মধ্যে দুই গ্রুপ চাকু মারামারি করেছে এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যশোরে হাসপাতালে রোগীর স্বজনের ওপর বোমা হামলা

আপডেট সময় ০৭:২৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭