ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেহেদির রং মোছার আগেই যুবকের রহস্যজনক মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফতেহনগর গ্রামে বিয়ের ৭ দিন পর জিয়াউল হক (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। নিহত যুবক ওই এলাকার ছুরক আলীর পুত্র।

গত শুক্রবার রাত ১২টায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, ওই উপজেলার ছোট সাকোয়া গ্রামের হিফজুর রহমানের কন্যা নাজমা বেগমের ৫ বছর পূর্বে দুবাই প্রবাসী মোরাপাতলী গ্রামের ইবাজুল মিয়ার পুত্র জুবায়ের আহমেদের মোবাইল ফোনে বাগদান অনুষ্ঠিত হয়।

কয়েক বছর অতিবাহিত হলেও জুবায়ের দুবাই থেকে বাড়িতে ফেরত আসেনি। অনেক দিন তার অপেক্ষা শেষে গত এক সপ্তাহ আগে নাজমা বেগমকে তার পিতা একই উপজেলার ফতেহনগর গ্রামের ছুরক আলীর পুত্র জিয়াউল হক (২৫) এর সাথে বিয়ে দেয়।

বিয়ের ৭ দিন পর গত শুক্রবার রাতে হঠাৎ জিয়াউল হক অসুস্থ্য হয়ে পড়লে তার পরিবার নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় সে মারা যায়। পরে নিহতের পিতা ছুরক আলী সন্দেহ হয় কেউ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

এর প্রেক্ষিতে নবীগঞ্জ থানার এসআই চান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃত দেহ সুরতহাল শেষে গতকাল দুপুরে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেদির রং মোছার আগেই যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০২:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭