ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর পরকিয়ায় স্ত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে স্বামীর পরকীয়া প্রেমের কারণে রানি দাশ নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে মনিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রানি দাশ খেদাপাড়া গ্রামের প্রদীপ দাশের স্ত্রী এবং যশোর সদর উপজোলার দাইতলা গ্রামের শ্রী কান্ত দাশের মেয়ে।

মৃতের বোন অঞ্জনা দাশ হাসপাতালে এ প্রতিনিধিকে বলেন, আট বছর আগে রানি দাশ ও প্রদীপ দাশের বিয়ে হয়। তাদের দুইটি মেয়ে সন্তান আছে। সম্প্রতি এক নারীর সাথে তার স্বামীর পরকীয়া প্রেমের বিষয়টি জানতে পারে রানি। এ কারণে প্রদীপ তাকে মারত। রবিবার ভোরে প্রদীপ তার স্ত্রীকে মারধর করে। পরে রানি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন রানিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে৷ চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে মারা যায় রানি।

হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক সাফায়েত বিন সাহ বলেন, অতিরিক্ত কীটনাশক পান করায় রানির মৃত্যু হয়েছে। কোতয়ালী থানার উপ-পরিদর্শক শাহাবুল আলম মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীর পরকিয়ায় স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৩:১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭