ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল

শিক্ষকের কাছ থেকে হারিয়ে গেছে জেএসসির ২শ’ উত্তরপত্র

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে এক শিক্ষকের কাছ থেকে হারিয়ে গেছে জেএসসির ২শ’ খাতা (উত্তরপত্র)। যশোর শিক্ষাবোর্ড থেকে মোটরসাইকেলে করে বাগেরহাটের কচুয়ায় নিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যায় বলে জানিয়েছেন কচুয়া আন্দারমানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিটুল মিত্র।

তিনি জানিয়েছেন, শনিবার তিনি মোটরসাইকেলযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে যান। জেএসসির ২শ’ শিক্ষার্থীর খাতা নিয়ে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কচুয়ার দিকে রওনা হন। খাতাগুলো মোটরসাইকেলের পিছনে বাঁধা ছিল।

যশোরের অভয়নগরের নওয়াপাড়া রেলক্রসিং এর কাছে গিয়ে তিনি পেছন ফিরে লক্ষ্য করেন খাতাগুলো নেই। তিনি সেখানে খোঁজ করেন এবং যশোরে ফিরে আসেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্রকে জানান। পরে তিনি কোতোয়ালি থানায় গিয়ে একটি জিডি করে। জিডি নম্বর ১০৫০। তারিখ ১৮.১১.২০১৭।

শিক্ষক পিটুল মিত্র জানিয়েছেন, তিনি অনেক স্থানে খোঁজ করেছেন কিন্তু পাননি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে তার মোবাইল নম্বর ০১৮৭৪-০৯০৫৪৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার

শিক্ষকের কাছ থেকে হারিয়ে গেছে জেএসসির ২শ’ উত্তরপত্র

আপডেট সময় ১০:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭