ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোনো দলকে সরকারে বসানোর ক্ষমতা ইসির নেই: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো দলকে সরকারে বসানোর ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। বুধবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়। নির্বাচন কমিশনের কোন দলকে ক্ষমতায় নেয়ার ক্ষমতা নেই। কাজেই বিএনপি এই অর্বাচীনের মতো যে অভিযোগ আনছে এবং অনবরত প্রলাপ বকছে এটার কোন বাস্তব ভিত্তি নেই।

নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপি’র মন্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য ইসি বা কোন বিদেশিদের উপর নির্ভরশীল নয়। জনগণের সমর্থন নিয়ে ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায়। আমরা ভোট চাইব জনগণের কাছে।তিনি বলেন, ইসি’র রোডম্যাপ নিয়ে আমরা কোন মন্তব্য করতে চাই না। আমরা চাই ইসি সবাইকে সমান সুযোগ প্রদান করুক। বিএনপি’র কার্যকলাপে মনে হয়, তারা ক্ষমতায় আসবে- ইসি এই নিশ্চয়তা দিলেই যেন তারা সন্তুষ্ট হবে। এছাড়া তাদেরকে খুশি করা সম্ভব না।

সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে শৃংখলা বজায় রাখতে রাজধানীসহ বিভিন্ন পয়েন্টে পাঁচটি ভ্রাম্যমান আদালত বসানো হয়েছে। নিয়ম অমান্য করায় এ পর্যন্ত ২১টি মামলাসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীসহ সব জেলায় শুক্রবার ছাড়া প্রতিদিন এই ভ্রাম্যমান আদালতের কার্য্যক্রম চলবে। তিনি অবিলম্বে ফিটনেসবিহীন গাড়ি বর্জন করতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোনো দলকে সরকারে বসানোর ক্ষমতা ইসির নেই: কাদের

আপডেট সময় ১১:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭