ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

সরাইলে ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আশরাফুল নামে পিকআপ ভ্যান চালক আহত হয়েছেন। শনিবার ভোর রাত তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার সাদেক মোল্লার ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাতে মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ে নাটোর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের আড়তে যাচ্ছিলেন রফিকুল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বেড়তলা এলাকায় পিকআপ ভ্যানের পেছনে হর্ন শুনতে পেয়ে চালক আশরাফুল গাড়ি থামান। ডাকাতরা রফিকুলকে ছুরিকাঘাত এবং আশরাফুলকে মারধর করে পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান।

ওসি আরো জানান, ইতিমধ্যে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, ডাকাতরা জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা নদীর পাড়ে মাছগুলো নামিয়ে পিকআপ ভ্যানটি নিয়ে শায়েস্তাগঞ্জের দিকে পালানোর চেষ্টা করে। পরে পুলিশও তাদের পেছন থেকে তাড়া করে সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জের অলিপুর থেকে পিকআপ ভ্যানটি আটক করে। তবে ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

সরাইলে ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৫:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭