ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

প্রকাশ্যে এসে বক্তৃতা দিলেন রবার্ট মুগাবে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবশেষে প্রকাশ্যে এসেছেন জিম্বাবুয়ের ‘গৃহবন্দি হওয়া’ প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার দুই দিনের মাথায় পর শুক্রবার রাজধানী হারারের এক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বক্তৃতা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

মুগাবের উত্তরসূরি নির্বাচন নিয়ে উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মঙ্গলবার রাতে জিম্বাবুয়ের সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন জেডবিসির নিয়ন্ত্রণ নেয়। এর পরপরই মুগাবেকে গৃহবন্দি করা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ আসে।

শুক্রবার মুগাবের প্রকাশ্য আসার বিষয়টিকে জনগণের সাথে ‘সম্পৃক্ত’ করার প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছে সেনাবাহিনী। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় প্রেসিডেন্ট মুগাবের সঙ্গে তারা আলোচনা করছেন। শিগগিরই এ ব্যাপারে সবাইকে জানানো হবে।

বিবিসি বলছে, জিম্বাবুয়ে ওপেন ইউনিভার্সিটির ওই অনুষ্ঠানে ৯৩ বছর বয়সী মুগাবের পরনের ছিল সমাবর্তনের নীল-হলুদ গাউন আর হ্যাট। তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এসময় সমবেতরা উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান। যুক্তরাজ্যের কাছ থেকে ১৯৮০ সালে স্বাধীনতা লাভের পর থেকে জিম্বাবুয়ের রাজনীতির নিয়ন্ত্রণ ছিল মুগাবের হাতে।

কিন্তু তার একচ্ছত্র আধিপত্যে থাকা জিম্বাবুয়েতে রাজনৈতিক সংকটের শুরুটা হয় গত সপ্তাহে। স্ত্রী গ্রেসকে ক্ষমতাসীন দলের নেতৃত্বে আনা ও পরে প্রেসিডেন্ট করার পথ সুগম করতে ভাইস প্রেসিডেন্ট এমারসন ন্যাংগাগোয়াকে বরখাস্ত করেন মুগাবে। আর এতে ক্ষুব্ধ হয়ে চূড়ান্ত পর্যায়ে ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী।

দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে জিম্বাবুয়ের সেনাপ্রধান মেজর জেনারেল সিবুসিসো ময়ো বলেছিলেন, এটা কোনো অভ্যুত্থান নয়। মুগাবে নিরাপদে আছেন। তাদের উদ্দেশ্য হাসিলের পর দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন এ সেনা কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

প্রকাশ্যে এসে বক্তৃতা দিলেন রবার্ট মুগাবে

আপডেট সময় ১১:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭