ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেশীয় অস্ত্রসহ স্কুল ছাত্র আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে হাতেখড়ি স্কুলের সামনে থেকে ধারালো দেশীয় অস্ত্রসহ এক স্কুল ছাত্রসহ দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীরা। আটককৃতরা হলো, আব্দুল মান্নান (১৫) ও আরিফ হোসেন (১৪)। আরিফ আগ্রাবাদে একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে এস এস পাইপ দিয়ে তৈরি একটি ধারালো কুড়াল, এস এস পাইপের মাথায় লোহার তিনটি হুক বসিয়ে তৈরি বিশেষ অস্ত্র, ১টি ছোরা ও ১টি হকিস্টিক উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা জানায়, আগ্রাবাদ মিস্ত্রিপাড়া এলাকার একটি স্কুল থেকে এবারের জেএসসি পরীক্ষার্থী সাকিব তার বন্ধু মান্নান ও আরিফকে অস্ত্রশস্ত্র নিয়ে হাতেখড়ি স্কুলের সামনে প্রস্তুত থাকতে বলেছিল। হাতেখড়ি স্কুলে ছিল সাকিবের পরীক্ষা কেন্দ্র। সাকিবের সঙ্গে সম্ভবত কারো বিরোধ আছে। তাদের পরিকল্পনা ছিল পরীক্ষা শেষে মারামারি করবে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মহিউদ্দিন সেলিম বলেন, স্থানীয় লোকজন হাতে ব্যাগ দেখে সন্দেহবশত মান্নান ও আরিফকে ধরে ফেলে। খবর পেয়ে সাকিব পরীক্ষা কেন্দ্র থেকে পালিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশীয় অস্ত্রসহ স্কুল ছাত্র আটক

আপডেট সময় ০৪:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭