ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত

মিয়ানমারের উপর এখনই নিষেধাজ্ঞা নয়: টিলারসন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমার সফরে গিয়ে বলেছেন: রোহিঙ্গা সংকটের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে এখন নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি যুক্তিযুক্ত নয়। এসময় রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্তেরও আহ্বান জানান তিনি।

মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সু চির সঙ্গে এক যৌথ নিউজ কনফারেন্সে একথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারে পৌঁছে তিনি প্রথমে সেনাপ্রধান, সিনিয়র জেনারেল মিন অং হলাইংয়ের সঙ্গে দেখা করেন। এরপর মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করেন টিলারসন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারকে সফল দেখতে চাই। নিষেধাজ্ঞা কিভাবে এই সমস্যা সমাধানে কাজ করবে সেটা বুঝতেই অনেক সময় লেগেছে।

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে গত আগস্ট থেকে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এই চিত্রকে খুবই ভয়াবহ হিসেবে উল্লেখ করেন টিলারসন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভ্রমণরত যুক্তরাজ্যের স্টেট ডিপার্টমেন্টের এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন: রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুন:প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, যাতে রোহিঙ্গারা আবার তাদের ঘরে ফিরতে পারে।

ওয়াশিংটনের মার্কিন সিনেটররা মিয়ানমার সেনাবাহিনীর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এর আগে মঙ্গলবার আসিয়ানের সাইড লাইনে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও মিয়ানমার নেতা অং সান সু চি। তবে বৈঠকের বিস্তারিত জানানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

মিয়ানমারের উপর এখনই নিষেধাজ্ঞা নয়: টিলারসন

আপডেট সময় ০৫:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭