ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাগেরহাটে হিন্দু বাড়িতে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষরা একটি হিন্দু বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় দুই প্রতিবেশি জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝষিকেশ মন্ডল ও তার স্ত্রী শেফালি রাণী মন্ডলকে ঘরে তালাবদ্ধ করে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে এই আগুন দেয় বলে অভিযোগ তাদের।

মঙ্গলবার আনুমানিক রাত দেড়টার দিকে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের আড়–লিয়া গ্রামের ঝষিকেশ মন্ডলের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে। বসতঘর পুড়ে যাওয়ায় ঝষিকেশ মন্ডল তার পরিবার নিয়ে খোলা আকাশের নিচেই বসবাস করছেন।

আগুনে ঝষিকেশ মন্ডলের বসত ঘর ও রান্নাঘর এবং পাশ্ববর্তি সুনীল মন্ডলের একটি রান্নাঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়। আগুনে ঝষিকেশের ঘরে থাকা আলমারি, রেফ্রিজারেটর, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্তত দশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বুধবার সকালে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ ক্ষতিগ্রস্থ ঝষিকেশের বাড়ি পরিদর্শন করে ঘর তৈরির জন্য তাৎক্ষণিকভাবে চার বান্ডিল ঢেউটিন বিতরণ করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন নগদ দশ হাজার টাকা দেন।

ক্ষতিগ্রস্থ ঝষিকেশ মন্ডল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় নরেশ গোসাই ও ফারুক শেখের সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ চলছে। তারা আমাকে আমার ভিটামাটি থেকে উৎখাত করতে পাঁচটি মিথ্যা মামলা দিয়েছে। তার মধ্যে আমি তিনটায় বেকসুর খালাস পেয়েছি আরও দুটি মামলা বিচারাধীন।

প্রতিদিনের মত আমি ও আমার স্ত্রী রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক দেড়টার দিকে একদল দুর্বৃত্ত আমার বাড়িতে ঢুকে আমার ঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে আমি ও আমার স্ত্রী ঘুম থেকে উঠে দরজা ভেঙ্গে বাইরে আসি। আগুনের লেলিহান শিখায় আমার দুটি ঘর ও আমার পাশের সুনীল মন্ডলের একটি পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে।

এতে আমার সব মালামাল পুড়ে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার প্রতিপক্ষ ফারুক ও নরেশ বিভিন্ন সময়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তারা পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যা করতে আমার ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ তার।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ বলেন, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ঝষিকেশ মন্ডলের বাড়ি পরিদর্শন করেছি। বসতঘর তুলতে তাকে চার বান্ডিল টিন দেওয়া হয়েছে। তার বাড়িতে কারা এই আগুন দিয়েছে তা তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্থ ঝষিকেশকে নগদ দশ হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছে। তার সাথে স্থানীয় ফারুক ও নরেশের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে কি না তদন্ত করতে পুলিশের কাছে দাবি জানান তিনি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল চন্দ্র বলেন, কারা এই বাড়িতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এবিষয়ে কথা বলতে ফারুক শেখ ও নরেশ গোসাই এর সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাগেরহাটে হিন্দু বাড়িতে আগুন

আপডেট সময় ০৪:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭