ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

ইয়াবা বহনের নতুন কৌশলে পুলিশ হতবাক

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম নগরীতে ৩৫ হাজার ইয়াবাসহ একরাম (৩১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক একরাম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ নগরীর আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে একরামকে আটক করে। একরাম মোটরসাইকেলের তেলের ট্যাংকে চেম্বার তৈরি করে সেখানে ইয়াবা বহন করে বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেওয়া নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির জানান, “আমাদের কাছে তথ্য ছিল মোটরসাইকেলে করে একজন ইয়াবা নিয়ে যাবেন। তথ্যের ভিত্তিতে একরামকে মোটরসাইকেলসহ আটক করলেও ইয়াবা পাচ্ছিলাম না। পরে তেলের ট্যাংকে তল্লাশি করে ইয়াবাগুলো পেয়েছি। ইয়াবা বহনের এই কৌশল পুলিশ অতীতে দেখেনি। ”

তিনি আরও বলেন, ট্যাংকে মাত্র ২ লিটার তেল নেয়ার জায়গা রাখা হয়েছে। বাকি জায়গায় বিশেষ চেম্বার তৈরি করে ইয়াবা রাখা হয়েছে। এই কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে একরাম অতীতে অনেকবার ইয়াবা পাচার করেছে বলে আমাদের জানিয়েছে। তার বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ইয়াবা বহনের নতুন কৌশলে পুলিশ হতবাক

আপডেট সময় ০২:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭