ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে ২টি সিংহ শাবক ও ২টি লিওপার্ড ক্যাট শাবক উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে ২টি সিংহ শাবক ও দু’টি লিওপার্ড ক্যাট শাবক উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকুড়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে কামরুজ্জামান বাবু (৩১) ও নরসিংদী’র পলাশ উপজেলার বকুলনগর গ্রামের মান্নান ভূইয়ার ছেলে রানা মিয়া (২৮)।

সোমবার সকাল ১১টার দিকে শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে একটি প্রাডো গাড়ি থেকে কথিত বাঘের বাচ্চা উদ্ধার করা হয়। ভারতে পাচারের জন্য ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন ৪টি বাঘের বাচ্চা পাচারের উদ্দেশে বেনাপোল নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে চাঁচড়া চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাডো গাড়ি থেকে ওই চারটি শাবক উদ্ধার করা হয়।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ বায়োজিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাঘের বাচ্চা হিসেবেই দুইটি বাক্স থেকে এই চারটি শাবককে উদ্ধার ও ওই দু’জনকে আটক করা হয়। পরে বাচ্চাগুলোকে খাঁচায় বের করে সনাক্তের জন্য বন বিভাগকে খবর দেয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা এসে প্রাথমিকভাবে দু’টি শাবককে সিংহের এবং দু’টিকে লিওপার্ড শাবক হিসেবে সনাক্ত করেন।

যশোরের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম জানান, বড় দু’টি শাবক সিংহের এবং ছোট দু’টি লিওপার্ড শাবক। শাবকগুলোকে গ্রহণের জন্য খুলনা থেকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোরে ২টি সিংহ শাবক ও ২টি লিওপার্ড ক্যাট শাবক উদ্ধার

আপডেট সময় ০৭:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭