ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’

সাতক্ষীরার শিয়ালডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনাটি। নিহত শিশুরা হলো, শিয়ালডাঙ্গা গ্রামের আসাদুল গাজীর কন্যা তামান্না খাতুন (২) ও একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর কন্যা মারিয়া খাতুন (আড়াই বছর)।

স্থানীয়রা জানান, শিশু তামান্না ও মারিয়া তাদের বাড়ির পাশে একটি ডোবা পুকুরের ধারে খেলা করছিল। ধারনা করা হচ্ছে এ সময় হঠাৎ একজন অসাবধানবশত পানিতে পড়ে গেলে অপরজন তাকে তুলতে গেলে সেও পানিতে পড়ে যায়। এতে দুজনেরই মৃত্যু হয়। পরে তাদের বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা পুকুরে তাদের লাশ ভাসতে দেখে তারা লাশ দুটি উদ্ধার করেন। এদিকে, দুই শিশুর মৃত্যুতে শিয়ালডাঙ্গা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসি দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরো জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার

সাতক্ষীরার শিয়ালডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০২:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭