ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

ঢাকাকে সেফ সিটি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকাকে সেফ সিটি করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ সোমবার সন্ধ্যার পর রাজধানীর গুলশানে একটি হোটেলে রেডিও স্পাইস ডিএমপি ট্রাফিক আপডেট সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাকে সেফ সিটি করার পরিকল্পানা করছে সরকার। দেশের বড় সিটিগুলোও সেফ সিটি করার পরিকল্পনা রয়েছে। পরীক্ষামূলকভাবে ঢাকা সিটিকে, এরপর চট্টগ্রাম সিটিকে সেফ সিটি করা হবে। এজন্য ট্রাফিক ব্যবস্থাসহ সবদিক উন্নত করতে হবে। সেফ সিটির মধ্যে পুলিশ বাহিনী যেন পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের মধ্যে বসেই নিয়ন্ত্রণ করতে পারে সেই জায়গায় নিয়ে যাওয়ার কাজ করা হচ্ছে।

এ সময় আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, বাংলাদেশ পুলিশ কিন্তু ছোট পুলিশ নয়। বিশাল পুলিশ বাহিনী এখন। গত নয় বছরে ৮০ হাজার পুলিশ নিয়োগ হয়েছে। সব মিলিয়ে এখন পুলিশ বাহিনীতে সদস্য সংখ্যা প্রায় দুই লাখ। ঢাকা শহরের যানজট কমাতে নগরবাসীকে ট্রাফিক আপডেট জানাতে রেডিও স্পাইস ৯৬.৪ এফএম সার্বিকভাবে কাজ করে যাবেন বলে আশা করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ট্রাফিক পুলিশ অমানবিক পরিশ্রম করে যাচ্ছে। আমাদের দেশে অল্প সড়ক, অধিক যানবাহন রয়েছে। স্কুল-কলেজ সব মিলিয়ে ট্রাফিকের যে অবস্থা তাতে যানজট কমানো কোনোভাবেই সম্ভব না। তবে আমরা চেষ্টা করছি, নিয়মের মধ্যে রেখে নগরবাসীর ভোগান্তি কমাতে। রাজধানীতে প্রতিদিন তিন শিফটে তিন হাজার পুলিশ যানজট নিরসনের জন্য কাজ করে। পুলিশের আন্তরিকতা আছে তাঁদের কাজের প্রতি। নগরবাসী সহযোগিতা করলে যানজট নিরসন সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ডিএমপি অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ, ডিএমপি ট্রাফিক (দক্ষিণ) বিভাগের যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, রেডিও স্পাইসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনীম বর্ষা ইসলাম (আরজে তাজ) প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

ঢাকাকে সেফ সিটি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭