ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপি নির্বাচিত হলেন ডলি বেগম ‘সোশ্যালিস্ট’ অঙ্গীকারে অটল নিউইয়র্কের মেয়র মামদানি মার্কিন নৌ-অবরোধ সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ : ইরান রাজধানীতে জামায়াতের হালাল বৈশাখী শোভাযাত্রা শিশুবান্ধব বাংলাদেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর : ডা. জাহিদ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগ আপনাদের পাশে আছে, ভীত হবেন না: জাকির হোসাইন

অাকাশ নিউজ ডেস্ক:

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে বন্যার মত প্রকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বন্যার্ত মানুষের পাশে আছে ছাত্রলীগ, আপনারা ভীত হবেন না। যতদিন শেখ হাসিনা সরকার আছে ততোদিন একটা মানুষও একবেলা না খেয়ে থাকবে না। সেই লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। বঙ্গবন্ধু কন্যার রাজনীতি সাধারণ মানুষের জন্য।

মঙ্গলবার সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এস এম জাকির হোসাইনের নেতৃত্বে মঙ্গলবার দ্বিতীয় দিনের মত বিভিন্ন উপজেলায় ত্রাণ কার্যক্রম চালানো হয়। এর আগে গতকালও বেশ কয়েকটি উপজেলায় বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

জাকির হোসাইন বলেন, সাধারণ মানুষকে সব দিক থেকে সুরক্ষিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যতই প্রাকৃতিক দুর্যোগ হোক আমরা এটা কাটিয়ে উঠবো। সেই প্রস্তুতি আওয়ামী লীগ সরকারের রয়েছে। এই সরকার অতিতেও সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনারা চিন্তিত হবেন না।

এ সময় তিনি সমাজের বিত্তবান শ্রেণির মানুষকে অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে বলেন, আশা করি দেশে বিদেশে অবস্থানরত সবাই সাধ্যমত এগিয়ে আসবেন। আমাদের সবারই কিছু না কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে।

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি হাবিবুর রহমান সুমন, রাজিব আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজিব, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, উপ-সাহিত্য সম্পাদক আব্দুর রহমান শাকুর, সহ-সম্পাদক ইব্রাহীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে

ছাত্রলীগ আপনাদের পাশে আছে, ভীত হবেন না: জাকির হোসাইন

আপডেট সময় ০২:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭