ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কলেজছাত্রের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের রামুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র মৃত্যুবরণ করেছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে রামু উপজেলার রশিদনগর এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম লিয়াকত আলী জানান, চকরিয়ামুখী একটি মিনিবাস বিপরীতমুখী কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শফিকুল ও হাসান মারা যান। আহত অবস্থায় মহিউদ্দিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার কলেজগেট এলাকার সাব্বির আহমদের ছেলে শফিকুল ইসলাম (২০), জালালাবাদ ইউনিয়নের তারাকাটা এলাকার আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ হাসান (২২) ও পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার সিরাজ মিয়ার ছেলে মহিউদ্দিন (২২)।

তারা সবাই কক্সবাজার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কলেজছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৪:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭