ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর

দুর্বৃত্তের কোপে তাবলিগের আমির জখম, জামায়াত নেতাসহ আটক ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাঘায় শুক্রবার রাতে দুর্বৃত্তের কোপে জখম হয়েছেন স্থানীয় তাবলিগ জামায়াতের এক আমির। এই ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের এক ইউনিয়নের আমিরসহ চারজনকে আটক করেছে। জানা যায়, শুক্রবার এশার নামাজ শেষে রাত ৯টার দিকে উপজেলার দিঘা বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন বাউসা ইউনিয়ন তাবলীগ জামায়াতের আমির সিরাজুদ্দীন সিরু মুন্সী (৫৫)।

তিনি দিঘা-বাউসা রাস্তার মরঘটি নামক স্থানে পৌঁছলে তাকে দুর্বৃত্তরা পথরোধ করে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আক্তারুজ্জামান। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে বিভিন্নস্থানে ক্ষত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ২৪ ঘণ্টা পার না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই বাউসা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান, তার ছেলে মেহেদী হাসান মারুফ, ভাগ্নে জাহিদুল ইসলাম বাবু ও অপর আত্মীয় জীবন চৌধুরীকে আটক করা হয়েছে। তবে এর মধ্যে জাহিদুল ইসলাম বাবু ও জীবন চৌধুরী আত্মীয় হিসেবে মুজিবুরের বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, জামায়াত নেতা মুজিবুরের বাড়ি থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তবে এই বিষয়ে পুলিশ ও আহতের পক্ষ থেকে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

দুর্বৃত্তের কোপে তাবলিগের আমির জখম, জামায়াত নেতাসহ আটক ৪

আপডেট সময় ০১:৪০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭