ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে আগামী নির্বাচন হবে: ইসি

অাকাশ নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, নির্বাচনকালীন সরকার কি হবে- সেটি নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। তবে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়াই নির্বাচন কমিশনের লক্ষ্য। এ লক্ষ্য নিয়েই নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বিতরণ খুলনা পর্বের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

এসময় বেগম কবিতা খানম বলেন, ‘ঘোষিত রোডম্যাপে কোন খানাখন্দ নেই। তবে সকল দলের অংশগ্রহণের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। এ জন্য নিবন্ধিত সকল দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। সকলের অংশগ্রহণ এবং ভোটাররা যাতে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে কমিশন।’ সকলকে নিয়ে বসতে পারলে সমস্যার সমাধান সম্ভব হবে বলেও মনে করেন তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের ব্যক্তিগত দলিল। এর গুরুত্ব এবং মর্যাদা অনেক। দেশে-বিদেশে সব জায়গাতেই এর প্রয়োজনীয় রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং বরিশালের পর খুলনায়ও এ পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে দেশের সকল নাগরিকের হাতে এ পরিচয়পত্র তুলে দেয়া হবে।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক উপস্থাপনা করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও নারী নেত্রীসহ নগরীর ১৭জন বিশিষ্ট ব্যক্তির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে আগামী নির্বাচন হবে: ইসি

আপডেট সময় ১২:০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭