ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রংপুর সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন ঝন্টু

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। আজ শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

এর আগে আজ সন্ধ্যায় গণভবনে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় আওয়ামী লীগ। সাক্ষাৎকার শেষে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে মেয়র পদে নৌকা প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৫ ও ২৬ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৩ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ ডিসেম্বর।

২০১২ সালে রংপুর পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর প্রথম নির্বাচনে ঝন্টু জিতেছিলেন ২৭ হাজার ভোটের ব্যবধানে। গত নির্বাচনে পরাজিত মোস্তাফিজার রহমান মোস্তফাকে এরই মধ্যে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।

সরফুদ্দিন আহমেদ ঝন্টু ১৯৮৭ সালে রংপুর সদর উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৯২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রংপুর পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রংপুর সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন ঝন্টু

আপডেট সময় ১১:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭