ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমালোচনা করা বিএনপির পুরানো অভ্যাস: নাসিম

অাকাশ নিউজ ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘প্রাকৃতিক যে কোন দুর্যোগে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও জনগণের পাশে দাঁড়ায়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ ২১ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা শুধু জনগণের সম্পদই লুট করেননি, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ নিয়েও তামাশা করেছেন। বর্তমান বন্যা পরিস্থিতি ও হাওড়ের দুর্দশা নিয়ে জনগণের পাশে না দাঁড়িয়ে তারা ঢাকায় বসে বিবৃতি দিচ্ছেন। সমালোচনা করছেন। সমালোচনা করা তাদের পুরানো অভ্যাস।’

মঙ্গলবার বিকেলে নাসিম নিজের নির্বাচনী এলাকা কাজীপুরের মাছুয়াকান্দিতে যমুনার ভাঙন পরিস্থিতি সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন। পরে তিনি মাইজবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনকল্যাণে কাজ করে। উন্নয়ন ও জনগণের ভালবাসা নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনেও বিজয় লাভ করবে।’

অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বন্যা ও ভাঙনের কবল থেকে এ অঞ্চলের মানুষকে রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’ ইতোমধ্যেই সরকার সিরাজগঞ্জে পানি উন্নয়ন বিভাগের অধীনে এক হাজার কোটি টাকার বিভিন্নমুখী উন্নয়ন কাজ করছেন উল্লেখ করে বলেন, ‘আরো সাড়ে চারশ’ কোটি টাকার প্রকল্প চলতি অর্থ বছরেই শুরু করা হবে।’ এ সময় তার সাথে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাতে তিনি কাজীপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সমালোচনা করা বিএনপির পুরানো অভ্যাস: নাসিম

আপডেট সময় ১১:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭