ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নিজে নিজেই চলবে বাইক, চিনতে পারবে মালিককে (ভিডিও)

আকাশ আইসিটি ডেস্ক:

প্রযুক্তি এখন মানুষের হাতের মুঠোয়। সেই প্রযুক্তিরই অপর নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)।

আকর্ষণীয় তিন চাকার স্পোর্টস বাইকের পর সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত নতুন বাইক নিয়ে আসছে ইয়ামাহা। টোকিওর ৪৫তম বার্ষিক মোটর শো’তে ইয়ামাহা মোটরওআইডি নামে এই বাইকটির কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়, আধুনিক এই বাইকে অসাধারণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এই বাইকটি নিজে নিজেই চলতে এবং নির্দেশনা মানতে সক্ষম। পাশাপাশি নিজের মালিককেও চিনতে পারে ইয়ামাহার এই নতুন বাইকটি।

বার্ষিক ওই অনুষ্ঠানে আরও জানানো হয়, নিজেই নিজের ভারসাম্য রক্ষা করতে সক্ষম এই বাইকটি চালকের নির্দেশনা অনুযায়ী সামনে এগুতে বা পেছনে যেতে পারে। বিদ্যুৎ শক্তিতে চালিত এই বাইকটির দৈর্ঘ্য ২ হাজার ৬৬ মিলিমিটার, প্রস্থ ৬০০ মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৯০ মিলিমিটার। লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্বলিত এই বাইকের ওজন ২১৩ কেজি।

তবে বাইকটি কবে নাগাদ বিশ্ববাজারে পাওয়া যাবে তা জানানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে পরীক্ষার সুযোগ দেওয়ার কথা ভাবছে

নিজে নিজেই চলবে বাইক, চিনতে পারবে মালিককে (ভিডিও)

আপডেট সময় ১১:২৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭