ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

যশোরে ঘরের মধ্যে যুবককে গুলি

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে রবিউল ইসলাম (১৯) নামে এক যুবককে তার ঘরের মধ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকার ভাড়া বাসায় তাকে গুলি করা হয়েছে। তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।

রবিউল ইসলাম যশোর শহরের রেলগেট এলাকার জনৈক মুন্না খানের বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম নূরুল আমিন ভূইয়া। রবিউল শহরের একটি মোটরপার্টসের দোকানের কর্মচারী। আহতের বাবা নূরুল আমিন ভূইয়া বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে আমাদের ভাড়া বাসায় একই এলাকার মালেকের ছেলের নেতৃত্বে চার-পাঁচজন দুর্বৃত্ত গিয়ে রবিউলকে মারধর করে। একপর্যায়ে দুর্বৃত্তরা পিস্তল দিয়ে তার বুকের বামপাশে এক রাউন্ড গুলি করে স্থান ত্যাগ করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক ঢাকায় রেফার করেন। তবে রবিউলকে কি কারণে মারধর ও গুলি করা হয়েছে তা বলতে পারেননি তার পিতা নূরুল আমিন ভূইয়া।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক মাহবুবা ইসলাম মুনমুন বলেন, রবিউলের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় রেফার করা হয়েছে। যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ হোসেন বলেন, জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

যশোরে ঘরের মধ্যে যুবককে গুলি

আপডেট সময় ০১:১৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭