ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বে এত দেশ আছে জানতাম না: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সারা বিশ্বের মানুষের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিষ্ময়কর ব্যক্তি। তিনি কখন কী বলেন তা অনুমানযোগ্য নয়।এক এক সময় এক এক কথা বলে তিনি সব সময় আলোচনার শীর্ষে থাকেন। সারা বিশ্বের প্রেসিডেন্টের মধ্যে তিনি অনেকটা রসিকও বটে। যেমন, কখনোবা তিনি প্রেমিকও।

আলোচনায় উঠে আসার মতো নানা বক্তব্যের ধারাবাহিকতায় এবার এশিয়া সফরে বালকসূলভ মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, বিশ্বে যে এত দেশ, তিনি সেটা আগে জানতেন না।

এবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, বিশ্বে এত দেশ আছে, তা আগে জানা ছিল না। ভূগোল ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত না হলে তার পক্ষে এসব জানা সম্ভব হতো না। এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প সোমবার জাপান পৌঁছে দেশটির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বিশ্বের এতগুলো দেশ সম্পর্কে তিনি কোনো জ্ঞান রাখতেন না। প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিনন্দন বার্তা পাওয়ার পরই তিনি এ দেশগুলো সম্পর্কে ধারণা পেয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রীর শিনজো অ্যাবের সঙ্গে গত বছরের নভেম্বরে নিউইয়র্কে এক সভায় পরিচিত হওয়ার ঘটনা তিনি এ ক্ষেত্রে উল্লেখ করেন। ট্রাম্পের অকপট স্বীকার, প্রেসিডেন্ট হওয়ার আগে তার কোনো অভিজ্ঞতা ছিল না এবং এসব বিষয়ে তিনি কতটা অনভিজ্ঞ ছিলেন। ট্রাম্পের এসব বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। অনেকে তার এমন বক্তব্য নিয়ে হাসাহাসি করছেন। কেউ কেউ বলছেন ট্রাম্প জানেন বিশ্বে দুটো দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া।

১২ দিনের এশিয়া সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চীনে আছেন। এশিয়া সফরে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনে যাবেন। গুগল জানায়, এখন বিশ্বে ১৯৫টি দেশ আছে। এর মধ্যে ১৯৩ দেশ জাতিসংঘের পূর্ণ সদস্য। ফিলিস্তিনসহ দুটি দেশ রয়েছে যারা জাতিসংঘের ‘পর্যবেক্ষকে’র মর্যাদায় আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বে এত দেশ আছে জানতাম না: ট্রাম্প

আপডেট সময় ০২:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭