ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

জেএসসির উত্তরপত্র ফটোকপি, দোকানদারের সাজা

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জে জেএসসি পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করে বিক্রি করার অভিযোগে সুরেশ বিশ্বাস (৩০) নামে এক ব্যবসায়ীকে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ তাছলিমা আলী সাজা দেন। একই সাথে ওই ব্যবসায়ীর ফটোকপির দোকানটিও সিলগালা করা হয়েছে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ সাজেদুর রহমান জানিয়েছেন, বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয় পরীক্ষার উত্তরপত্র ওই দোকান মালিক সুরেশ বিশ্বাস বিক্রির জন্য ফটোকপি করছিল।

পুলিশ এ খবর পেয়ে তাকে উত্তরপত্রসহ আটক করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আরডিসি মোসা. তাছলিমা আলী স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই ফটোকপি ব্যবসায়ী সুরেশ বিশ্বাসকে দুই বছরের সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু

জেএসসির উত্তরপত্র ফটোকপি, দোকানদারের সাজা

আপডেট সময় ০৮:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭