ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

পাবনায় ড্রিম প্যালেসে রুম ভাড়া ২৫০০

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনায় ড্রিম প্যালেস নামের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সময় হাতেনাতে ৫ জুটি ও হোটেল ম্যানেজারকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মাসুম বাজার এলাকার ওই হোটেলে পুলিশ অভিযান চালায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান চালায়। অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সময় ৫টি কক্ষ থেকে ৫ জুটিকে আটক করে।

এ সময় হোটেলের রুম তত্ত্বাবধায়ক কামাল আহমেদ বলেন, এই হোটেলে প্রতিদিনের মতো আজও সকালে ৮/৯ টি জুটি আসে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করলে প্রতিটি রুমের জন্যে আড়াই হাজার টাকা প্রদান করেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবনে মিজান বলেন, দীর্ঘদিন ধরে পাবনা শহরের কয়েকটি হোটেলে এসব কর্মকাণ্ড হচ্ছে। এমন খবর পেয়েই আমাদের এই অভিযান।

তিনি আরো বলেন, সম্প্রতি ঢাকাসহ সারা দেশে হোটেলকেন্দ্রিক পরকীয়া হত্যাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা অভিযানের সিদ্ধান্ত নেই। তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

পাবনায় ড্রিম প্যালেসে রুম ভাড়া ২৫০০

আপডেট সময় ০৮:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭