ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নম্বর ঠিক রেখে আসছে অপারেটর বদলের সুযোগ

আকাশ আইসিটি ডেস্ক:
নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ বা এমএনপি সেবার লাইসেন্স পেল বাংলাদেশ ও স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি-টেলিটেক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। লাইসেন্সের শর্ত অনুযায়ী, লাইসেন্স পাওয়ার ১৮০ দিনের মধ্যে ওই কনসোর্টিয়ামকে বাংলাদেশে এমএনপি সেবা চালু করতে হবে। অর্থাৎ আগামী এপ্রিলের মধ্যে এই সেবা চালুর বাধ্যবাধকতা রয়েছে লাইসেন্সের শর্তের মধ্যে।
ড. শাহজাহান মাহমুদ বলেন, এমএনপি লাইসেন্সের জন্য ইনফোজিলিয়ন বিডি-টেলিটেককে নির্বাচিত করার পর গত ১৫ অক্টোবর সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। লাইসেন্স অ্যাকুইজিশন ফি এবং কোম্পানি গঠনের জন্য ৩০ দিন সময় দিয়ে গত ১ নভেম্বর প্রতিষ্ঠানটিকে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়, এই কনসোর্টিয়ামকে এক মাসের মধ্যে লাইসেন্স ফি বাবদ ১০ কোটি টাকা পরিশোধ করতে হবে।
পাশাপাশি পূর্ণাঙ্গ কোম্পানি গঠন করে বিটিআরসিকে জানাতে হবে। এই সেবা চালু হওয়ার পর গ্রাহকরা ৩০ টাকা ফি দিয়ে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের আবেদন করতে পারবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদল হয়ে যাবে। পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে গ্রাহকে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক এর ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন এবং ফরেন শেয়ারহোল্ডার টেলিটেক ডিওও স্লোভেনিয়ার প্রতিনিধি টমির হাতে লাইসেন্সের নোটিস তুলে দেন বিটিআরসি চেয়ারম্যান। বর্তমানে ৭২টি দেশে এ সেবা চালু রয়েছে জানিয়ে তিনি বলেন, ২০১৩ সালের জুন মাসে এ প্রকল্প অনুমোদন পাওয়ার চার বছর পর তার বাস্তবায়ন হতে যাচ্ছে। এটি সরকারের একটি ‘গুরুত্বপূর্ণ সাফল্য’।
বহু প্রতীক্ষিত এই সুযোগ তৈরির জন্য ২০১৫ সালের ডিসেম্বরে অর্থ মন্ত্রণালয় প্রথম দফা এমএনপি নীতিমালা অনুমোদন করলেও তাতে লাইসেন্স প্রক্রিয়া স্বচ্ছ হবে কি না— তা নিয়ে প্রশ্ন উঠলে নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নম্বর ঠিক রেখে আসছে অপারেটর বদলের সুযোগ

আপডেট সময় ১১:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭