ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যে রেস্তোরাঁয় পোশাক নিষিদ্ধ!

আকাশ নিউজ ডেস্ক:

পোশাক সভ্য সমাজের মানুষের সৌন্দর্য্য ও আবরণের বাহন। তাই প্রাচীনকাল থেকে ধীরে ধীরে সভ্যতার উৎকর্ষতার সঙ্গে বিভিন্ন ধরনের বৈচিত্র্য এসেছে এই পোশাকে।

অনেক আগেই মানুষ নিজেকে প্রাচীন যুগের বন্য দশা থেকে নিয়ে গেছে সভ্যতা শীর্ষ চূড়ায়। আদিকালের মানুষের পোশাক-আশাকহীন সংস্কৃতি থেকে অনেক আগেই বেরিয়ে এসেছে। পৃথিবীর সর্বাপেক্ষা বুদ্ধিমান জীবটি সভ্যতার ছোঁয়ায় পশুর চামড়া দিয়ে নিজেদের আবৃত করেছিল সেই আদি যুগে। আর সেই পথ ধরেই ধীরে ধীরে নিয়ে এসেছে পোশাকের আশাকের এই ধারণা।

বর্তমান সভ্য সমাজে এখন আর কেউ নগ্ন দেহে ঘুরে না। কিন্তু, সম্প্রতি প্যারিসে এমন একটি রেস্তোরাঁর কথা জানা গেছে, যেখানে ঢুকতে গেলে আপনাকে আবার সেই আদিম যুগের মতো পোশাকহীন হতে হবে। অন্যথায় প্রবেশের অনুমতিই মিলবে না সেখানে! যা কিনা বর্তমান সমাজে অনুপস্থিত।

ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের ওই রেস্তোরাঁর নাম ‘ও নেচার’। একসঙ্গে ৪০ জনের খাওয়ার ব্যবস্থা রয়েছে এই রেস্তোরাঁয়। বাংলাদেশি টাকায় ওই রেস্তোরাঁয় খাবারের দাম শুরু জনপ্রতি ২৫০০ টাকা থেকে।

আর যখনই কেউ রেস্তোরাঁয় ঢুকবেন, তাকে নির্দিষ্ট জায়গায় জামা কাপড় খুলে ভিতরে আসতে হবে।

তবে রেস্তোরাঁর ভিতরের কীর্তিকলাপ বাইরের লোকের কাছে গোপনই থাকবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্যারিস পৃথিবীর অন্যতম সুন্দর শহর, যেখানে নগ্নতা মুক্তির প্রতীক। সে দেশের অনেকে জায়গাতেই নগ্নতাকে প্রাধান্য দেওয়া হয়। ন্যুড সি বিচ, ন্যুড পার্ক, ন্যুড পুল আগে থেকেই ছিল।

এবার নতুন সংযোজন হল ন্যুড রেস্টুরেন্ট।

সূত্র: এবেলা

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যে রেস্তোরাঁয় পোশাক নিষিদ্ধ!

আপডেট সময় ১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭