ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণায় বাংলাদেশকে ইউএনএফপিএর অভিনন্দন কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান

মির্জাপুরে আড়াই কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ১

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ আড়াই কোটি টাকা মূল্যের কোকেনসহ স্বপন মৃধা (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের খেয়াঘাট এলাকা থেকে তাকে কোকেনসহ গ্রেফতার করা হয়। স্বপন উপজেলার ভাতগ্রাম ইউনিযনের গোড়াইল গ্রামের তারা মৃধার ছেলে।

টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. সাহাদত হোসেন মঙ্গলবার সন্ধায় মির্জাপুর থানায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য দেন। তিনি জানান, স্বপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। স্বপন এক পর্যায়ে কোকেন ব্যবসার সঙ্গে যুক্ত হন।

গোপন সংবাদের ভিত্তিতে কোকেনের বিষয়টি জানতে পেরে টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাহাদত হোসেন ক্রেতা সেজে মঙ্গলবার বিকেলে কোদালিয়া খেয়াঘাট এলাকা থেকে স্বপন মৃধাকে এক কেজি ওজনের কোকেনসহ গ্রেফতার করেন। আফগানিস্তানের তৈরি উদ্ধারকৃত কোকেনের মূল্য প্রায় আড়াই কোটি টাকা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এক প্রশ্নের জবাবে সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাদত হোসেন জানান, উদ্ধার হওয়া কোকেন আফগানিস্তান থেকে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে আসতে পারে। কোকেন ব্যবসার সাথে মাদক ব্যবসার বড় কোন চক্র জড়িত থাকতে পারে বলেও সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার উল্লেখ করেন।

এসময় মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, ইনপেক্টর তদন্ত এস এম তুহিন আলীসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. সাহাদত হোসেন গত এক সপ্তাহে মির্জাপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ হাজার ৬শ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

মির্জাপুরে আড়াই কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ১

আপডেট সময় ০৮:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭