ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্দুকযুদ্ধে জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার চুনকুড়ি খালে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সুন্দরবন শ্যামনগর উপজেলার চুনকুড়ি খালে এ ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে পাঁচটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ এর ডিএডি মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযানে গেলে বনদুস্য জোনাব বাহিনীর সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলিবর্ষণ করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে নান্নু মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ সময় সেখান থেকে তিনটি পাইপ গান, একটি এক নালা বন্দুক ও একটি থ্রি নট থ্রি বন্দুক ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

এ দিকে, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে বনদস্যু নান্নু মোল্যা মারা গেছেন বলে জানিয়েছেন শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্দুকযুদ্ধে জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নিহত

আপডেট সময় ০৩:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭