ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

চাঁদে যাবে রোবট ‘আশা’

আকাশ আইসিটি ডেস্ক:

ইঞ্জিনিয়ার-বিজ্ঞানীদের ‘আশা’। আকার ও গুণের সঙ্গে মিলিয়েই নাম রাখা হয়েছে— ‘ছোটি সি আশা’।

এক লাফে মঙ্গলের কক্ষপথে পাড়ি দিয়ে রেকর্ড গ়ড়েছিল ভারত। এবার চাঁদে আশা পাঠিয়ে নতুন রেকর্ড গড়তে চাইছে দেশটি।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সূত্রের খবর, এই প্রথম চাঁদে কোন বেসরকারি অভিযান হতে চলেছে। তার দায়িত্বে রয়েছে ভারতের একটি বেসরকারি সংস্থা ‘টিম ইন্ডাস’। সেই অভিযানে চাঁদের মাটিতে নামবে রোবট-গাড়ি তথা মহাকাশ বিজ্ঞানের ভাষায় রোভার ‘ছোটি সি আশা’।  টিম ইন্ডাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ছোটি সি আশা’র শরীরে দু’টি ক্যামেরা, ব্যাটারি এবং টেলি-যোগাযোগের যন্ত্র বসানো হয়েছে। চাঁদের মাটিতে নামার পরে ৫০০ মিটার গড়াবে ‘আশার’ চাকা। তারই মাঝে ছবি তুলে পৃথিবীতে পাঠাবে সে। স্পেন, আমেরিকা, ভারত, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় বসানো অ্যান্টেনা মারফত সেই তথ্য চলে আসবে টিম ইন্ডাসের কাছে।

চাঁদে অভিযানের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল তথ্যপ্রযুক্তি সংস্থা ‘গুগল’। সেই প্রতিযোগিতায় জেতে টিম ইন্ডাস। শুরু হয় চাঁদে পাড়ি দেওয়ার প্রস্তুতি। সংস্থার কর্ণধাররা জানিয়েছেন, ‘ছোটি সি আশা’-কে চাঁদে পাঠানোর দায়িত্বে রয়েছে ইসরো। আগামী ডিসেম্বর থেকে মার্চ— এই সময়ের মধ্যেই শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে চাঁদে পা়ড়ি দেবে সে। তবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি।

সূত্র: আনন্দবাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

চাঁদে যাবে রোবট ‘আশা’

আপডেট সময় ১২:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭