ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এই দ্বীপে একরাত থাকলেই নাকি মৃত্যু অনিবার্য!

অাকাশ নিউজ ডেস্ক:

প্রশান্ত মহাসাগরের মাঝে এক পরিত্যক্ত দ্বীপ সম্পর্কে শোনা যায় যে, সেখানে একরাত থাকলে নাকি মৃত্যু ঘনিয়ে আসবেই। আর রাত হলে যেন চেহারাটাই পাল্টে যায় প্রাচীন এই দ্বীপের।

এই দ্বীপের ভেতরের প্রাচীন শহরকে পৃথিবীর অষ্টম আশ্চর্যের তকমাও দেওয়া হয়ে থাকে।

রহস্যময় এই দ্বীপ অস্ট্রেলিয়া থেকে ১৬০০ মাইল দূরে ও লস অ্যাঞ্জেলস থেকে ২৫০০ মাইল দূরে অবস্থিত। দ্বীপের নাম নান মাদোল। প্রশান্ত মহাসাগরের বুকে মাইক্রোনেশিয়ার পনফেই দ্বীপের পাশে ছোট এই দ্বীপ। স্থানীয়রা এই দ্বীপকে ‘ভূতুড়ে দ্বীপ’নামেই ডাকেন।

গবেষকরা ওই দ্বীপে গিয়ে দেখেছেন, সেখানে ৯৭টি আলাদা আলাদা ব্লক রয়েছে। সরু খালের মত জলাশয় সেগুলিকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। তবে কি কারণে এই ধরনের ব্লক তা স্পষ্ট নয়। তবে কেন কেউ এমন একটি মাঝ সমুদ্রের দ্বীপে শহর তৈরি করলেন, সেটা আজও অজানা।

আশেপাশে তেমন কোনও সভ্যতার চিহ্নও নেই।

স্যাটেলাইট ইমেজে ঘন জঙ্গল ছাড়া তেমন কিছু চোখে পড়ে না। দ্বীপে নামলে দেখা যায় সেখানে রয়েছে অনেক প্রাচীর, যার দেওয়াল ২৫ফুট লম্বা আর ১৭ ফুট মোটা। নান মাদোল শব্দটির অর্থ হল, দুটি জিনিসের মাঝখানে থাকা কোনও বস্তু। পনফেই দ্বীপের বাসিন্দারা ওই দ্বীপের ধারে-কাছে যেতে চান না। তাদের দাবি, এই দ্বীপে ভূত আছে। তবে, অনেকে পর্যটকদের নিয়ে সেখানে যান শুধুমাত্র দিনের আলোতেই। কারণ, রাতের অন্ধকারে আলোকোজ্জ্বল অদ্ভুত সব বস্তু ঘোরাফেরা করতে দেখেছেন তারা।

সূত্র : খবর কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এই দ্বীপে একরাত থাকলেই নাকি মৃত্যু অনিবার্য!

আপডেট সময় ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭