ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মন্ট্রিলে প্রথম নারী মেয়র নির্বাচিত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডার মন্ট্রিল নগরীতে প্রথম নারী মেয়র হিসেবে বামপন্থী নবীন রাজনীতিবিদ ভ্যালেরী প্ল্যান্টে নির্বাচিত হয়েছেন। ৪৩ বছর বয়সী ভ্যালেরী তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আজ আমরা মন্ট্রিলের ইতিহাসের পাতায় একটি নতুন পাতা সংযোজন করলাম। অবশেষে মন্ট্রিল তার প্রথম নারী মেয়র পেল।’

রোববারের এই নির্বাচনে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেনিস কোদেরেকে ছয় পয়েন্টের ব্যবধানে হারান। তিনি ৫১ শতাংশেরও বেশি ভোট পান। খবর এএফপি’র। পরাজয় মেনে নিয়ে প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক লিবারেল পার্লামেন্ট সদস্য ও মন্ত্রী কোদেরে বিবৃতিতে বলেন, তিনি আর ‘পৌর রাজনীতি করবেন না।’

ফলাফল প্রকাশের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মন্ট্রিলের প্রথম নির্বাচিত নারী মেয়র ভ্যালেরী প্লান্টেকে অভিনন্দন জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

মন্ট্রিলে প্রথম নারী মেয়র নির্বাচিত

আপডেট সময় ১১:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭