ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চাচা অসুস্থ বলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ১৫ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। রোববার মধ্য রাতে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ উন্নত চিকিৎসার জন্য ওই কিশোরীকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করেন।

ধর্ষণের ঘটনায় রেজাউল ও লুৎফরের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো ৪ জনের বিরুদ্ধে নির্যাতিতার চাচা পীরগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত লুৎফরকে গ্রেফতার করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী বলে, পীরগঞ্জের একটি হোটেলে দৈনিক হাজিরা ভিত্তিতে সবজি কাটা, বাসন ধোয়ার কাজ করে সে। শুক্রবার রাতে হোটেলের কাজ শেষে বের হলে রেজাউল (সম্পর্কে চাচা) খবর দেয় আমার বড় চাচা রিকশা চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে। তাই আমাকে যেতে হবে।

রেজাউল এসময় আমাকে অটোরিকশায় তুলে কিছুদূর নিয়ে গিয়ে একটি ফাঁকা রাস্তার পাশে রিকশা থেকে নামিয়ে নেয়। পরে রেজাউলের সঙ্গে লুৎফরসহ আরো ৪ জন পালাক্রমে ধর্ষণ করে। আমি জ্ঞান হারিয়ে ফেললে তারা পালিয়ে যায়।

সে জানায়, ভোরে জ্ঞান ফিরে পাশে একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখে। কোনোমতে অসুস্থ অবস্থায় পীরগঞ্জ থানায় গিয়ে সে ওসিকে বিষয়টি জানায় ও মোবাইল ফোনটি জমা দেই। পুলিশ পরে তাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। রাতে উন্নত চিকিৎসার জন্য পুলিশ সুপার ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করে দেয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, দিন দিন মানুষের মাঝে কেন জানি বিবেক বুদ্ধি হারিয়ে যাচ্ছে। মেয়েটির উপর পাশবিক নির্যাতনের ঘটনাটি আমার নিজের মনকেও নাড়া দিয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চাচা অসুস্থ বলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ

আপডেট সময় ০৫:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭