ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

শিশুরা শিক্ষিত হলে দারিদ্র্য হ্রাস পাবে: চুমকি

অাকাশ জাতীয় ডেস্ক:

চুমকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন বাংলাদেশের প্রত্যেকটি শিশু শিক্ষিত হলে দেশ থেকে দারিদ্র্য এমনিতেই হ্রাস পাবে। আর দারিদ্র্যতা হ্রাস পেলে দেশ উন্নত হবে। ৪ নভেম্বর শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনঃনির্মাণ ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। তাই দেশে এত এত সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তিনি আরও বলেন, আজকের ছোট ছোট সোনামনিরা একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলার হাল ধরবে। আর এভাবেই বাংলার সব শ্রেণিপেশার মানুষের মধ্যেই বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এমএ জলিল স্বপনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুন নাহার আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের সংগঠক কে বি এম মফিজুর রহমান খান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান, শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য মোঃ মাজেদুল ইসলাম সেলিম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সিজু ও যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুণ-অর-রশিদ টিপু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

শিশুরা শিক্ষিত হলে দারিদ্র্য হ্রাস পাবে: চুমকি

আপডেট সময় ১২:২৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭