ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

১ কোটি ৬ লাখ টাকার কাঠ জব্দ, আটক ৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রায় ১ কোটি ৬ লাখ টাকা মূল্যের ৭১৭ ঘন ফুট চেরাই কাঠ জব্দ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বালুরটাল এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এসময় চার জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৩ নভেম্বর) ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আটক চারজন হলো চান্দগাঁও থানার তালুকদার বাড়ির শাহ আলমের ছেলে মোহাম্মদ মোর্শেদুল আলম (৩৩), ভোলার চরফ্যাশনের আলীগাঁওর মো. মফিজুর রহমানের ছেলে মো. আব্বাছ (২৬), রাঙ্গুনিয়ার দক্ষিণ নিশ্চিন্তপুরের আব্দুর রশিদের ছেলে মো. হারুন (৩৭) ও একই এলাকার মো. ইব্রাহিমের ছেলে মো. নুরুল আবসার (২৪)।

মিমতানুর রহমান বলেন, ‘কাঠ ভর্তি দুইটি ট্রাক রাঙ্গুনিয়া থেকে বলিরহাটের আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি টিম আভিযান চালায়। কাঠ ভর্তি চট্টমেট্রো-ট-১১-৬৯০০ এবং চট্টমেট্রো-ট-১১-৫৫৪৭ ট্রাক দুটি আটক করা হয়। এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৭১৭ ঘন ফুট কাঠ জব্দের পাশাপাশি ট্রাকে থাকা চারজনকে আটক করা হয়। জব্দ কাঠের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

১ কোটি ৬ লাখ টাকার কাঠ জব্দ, আটক ৪

আপডেট সময় ০৩:৫৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭